সুন্দরবনের মালঞ্চ নদীতে ৭৭ বস্তা ঝিনুক অবমুক্ত

সুন্দরবনের মালঞ্চ নদীতে ৭৭ বস্তা ঝিনুক অবমুক্ত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীড়ার শ্যামনগরে অবৈধভাবে সংগৃহীত ৭৭ বস্তা ঝিনুক জব্দ করেছে বন বিভাগ।

শুক্রবার বিকালে উপজেলার নওয়াবেকি এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। পরে ঝিনুকগুলো সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়।

বন বিভাগ জানায়, সুন্দরবন থেকে অবৈধভাবে কুড়ানো বিপুল পরিমাণ ঝিনুক পাচার হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি।

উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ, মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, সাতক্ষীরার বন মামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম.এ হালিম ও সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ জানান, বন আদালতের আদেশক্রমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ঝিনুকগুলো প্রাকৃতিক আবাসস্থল মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে। অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর