সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায় বিরোধী দলের ওয়াকআউট

সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায় বিরোধী দলের ওয়াকআউট
Advertisement
Advertisement

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

সোমবার রাত সাড়ে ৯টার পর বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের পর জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি জানান, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায় তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন।

আরও পড়ুন

শফিকুর রহমান বলেন, ‘যারা এখন সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চান না, তাদের মনে রাখা উচিত—বর্তমান সংবিধানে ২০২৬ সালে কোনো নির্বাচনের বিধান নেই।’

তিনি বলেন, ‘জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন। সরকারকে সেই বাস্তবতা মাথায় রাখতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে ১১ দলীয় জোটের অবস্থান আগের মতোই অনড় রয়েছে।’

বিরোধীদলীয় নেতা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে সরকার যদি গড়িমসি করে, তাহলে ১৯৯৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেভাবে গণআন্দোলন গড়ে উঠেছিল, সেই অভিজ্ঞতা মাথায় রাখা উচিত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর