ফাইনালের একাদশে তিন বদল আর্জেন্টিনার, অপরিবর্তিত স্পেন

ফাইনালের একাদশে তিন বদল আর্জেন্টিনার, অপরিবর্তিত স্পেন
এবারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ফিফা বিশ্বকাপের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ফাইনালের প্রথম একাদশে ৪-৪-২ ফরমেশনে দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের একাদশ থেকে এসেছে তিনটি বদল। জুলিয়ান সিমিওনে, লিয়েন্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনা বাদ পড়েছেন, তাদের বদলে এসেছেন রদ্রিগো ডি পল, নিকো গঞ্জালেস ও গঞ্জালো মন্টিয়েল।

আলবিসেলেস্তেদের গোলপোস্টে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, চার ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো গঞ্জালেস। ফরোয়ার্ড লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে অপরিবর্তিত একাদশই নামাচ্ছেন ৪-২-৩-১ ফরমেশনে। গোলরক্ষক উনাই সুমন, ফোর ম্যান ব্যাকলাইনে আছে পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আয়মেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। হোল্ডিং মিডফিল্ডার রড্রি, ফাবিয়ান রুইজ, অ্যাটাকিং মিডে লামিন ইয়ামাল, দানি অলমো অ্যালেক্স বায়েনা ও স্ট্রাইকার মিকেল ওইয়ারসাবাল।

আরও পড়ুন

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, নিকো গঞ্জালেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, ও হুলিয়ান আলভারেজ।

স্পেন একাদশ

উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad