অপকর্মে বিএনপি আ.লীগের ‘রিপ্লেসমেন্টে’ পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি

অপকর্মে বিএনপি আ.লীগের ‘রিপ্লেসমেন্টে’ পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি
গাইবান্ধার সাঘাটায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

অপকর্মের দিক থেকে বিএনপি বর্তমানে আওয়ামী লীগের ‘রিপ্লেসমেন্টে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, দেশে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, তবে শোষণের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জনগণ করেছিল, তা কার্যকর হয়নি।

বৃহস্পতিবার বিকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম দাবি করেন, জুলাই-পরবর্তী সময়ে বিএনপির দেশব্যাপী হত্যাকাণ্ডগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত তিন-চার মাসে অন্তত একশর বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া, দলীয় কোন্দলের কারণে তাদের নিজেদেরই একশর বেশি নেতাকর্মী খুন হয়েছেন। এই আন্তঃকোন্দলের কারণে হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, চাঁদাবাজির শিকার হয়েছেন এবং বাড়িঘর ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের আহত ও হত্যা করছে। অতীতেও বিএনপির নাটক দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, কোনো নেতাকর্মী বড় অপরাধ করার পরপরই তাকে বহিষ্কার করে দলটি দায়সারা হতে চায়, যা মূলত অপরাধ প্রশ্রয় দেওয়ার শামিল। তিনি সাইফুল্লাহ বারীর হত্যাকাণ্ডসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

আরও পড়ুন

এর আগে, সাদ্দাম হেলিকপ্টারযোগে সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে নামেন। সেখান থেকে বোনারপাড়া সরকারি কবরস্থানে গিয়ে সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত ও মোনাজাত করেন। পরে তিনি বারীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করেন। এ সময় তিনি চিকিৎসাধীন আহত জামায়াতকর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে আর্থিক সহযোগিতা করেন।

কবর জিয়ারত ও সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মেডিকেল বিভাগের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ সরকার, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা শিবিরের সভাপতি মো. ইউসুফ আল কারযাভী এবং সেক্রেটারি মো. ফাহিম মন্ডলসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২১ জুন বিকালে সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় বহিষ্কৃত যুবদল নেতা মুকুলের ছুরিকাঘাতে নিহত হন সাইফুল্লাহ বারী। ওই ঘটনায় গুরুতর আহত জামায়াতকর্মী সালাউদ্দিন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad