বাংলাদেশ-জার্মানি ‘সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের প্রস্তাব

বাংলাদেশ-জার্মানি ‘সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের প্রস্তাব
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংসদীয় প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে জাতীয় সংসদ ও জার্মান বুন্দেসট্যাগের মধ্যে সংসদীয় কূটনীতি গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়। এই যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উভয় সংসদে ‘বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের প্রস্তাব করা হয়।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জার্মানিকে বাংলাদেশের একটি দীর্ঘদিনের বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি শীর্ষস্থানীয় অংশীদার রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এ ছাড়াও বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, কমিটির সদস্য এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন, এবং সানজিদা ইসলাম ও জার্মানির প্রতিনিধিদল বুন্দেস্ট্যাগ সদস্য নিকলাস কাপের নেতৃত্বে বুন্দেসট্যাগ সদস্য গেরোল্ড ওটেন, জোহান সাথফ, উলে শাউস এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর দুই দেশের অংশীদারিত্বকে আরও ব্যাপক ও সুদৃঢ় স্তরে উন্নীত করার একটি নতুন সুযোগ তৈরি করেছে। এই লক্ষ্য অর্জনে জার্মানির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ার তথ্য উপাত্ত তুলে ধরে জানানো হয়, দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭ দশমিক ৭ মিলিয়নেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৬০ দশমিক ২৩ শতাংশ। এছাড়া, নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে।

নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষণ মিশন প্রেরণের জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাদের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশগুলো নির্বাচনী প্রক্রিয়ার সততাকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad