আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশীয় ও বিদেশি কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালককে বিস্তারিত জানতে চিঠি পাঠিয়েছে।

দুদক কর্মকর্তারা বলছেন, অনুসন্ধানের অংশ হিসেবে তার এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশ-বিদেশের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চেয়েছে দুদক।

গত ১৫ সেপ্টেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ আছে প্রয়োজনে সেখানে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে বলে জানান দুদক সচিব সাইদুর রহমান খান। তিনি আরও বলেন, ‘আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়।’

চিঠিতে বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশীয় কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির বিভিন্ন আর্থিক ও সম্পদসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন

দুদকের চিঠিতে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড, নগদ, বন্ড, শেয়ার, সম্পদ, এফডিআর, ডিপিএস, ঋণ হিসাব এবং পরিশোধিত ঋণের তথ্য দিতে বলা হয়েছে।

পাশাপাশি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ বিদেশে জমি ক্রয়, অর্থাচার, শেল কোম্পানি গঠনসহ বিভিন্ন ধরনের লেনদেন ও সম্পদ অর্জনের তথ্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বিএফআইইউর সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করে আসিফ মাহমুদ ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর দেশ-বিদেশে বিনিয়োগ, ব্যাংক হিসাবসহ অন্যান্য আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা প্রয়োজন।

দুদকের কর্মকর্তারা জানান, আসিফ মাহমুদ ও তার সংশ্লিষ্ট একজন ব্যক্তির তথ্য চাওয়া হয়েছে বিএফআইইউতে। ওই সংশ্লিষ্ট ব্যক্তি আসিফ মাহমুদের ‘পরিবারের একজন’ বলে জানা গেছে।

এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নামে থাকা ব্যাংক হিসাব ও বিনিয়োগসংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় রেকর্ডপত্র এবং অন্যান্য আর্থিক তথ্য দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

এছাড়া গত ১৩ সেপ্টেম্বর মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করার কথা জানিয়েছে দুদক। নতুন অভিযোগটি চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে অনুসন্ধানের সিন্ধান্ত নিয়েছে বলে সংস্থাটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad