‘ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না’

‘ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না’
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবেন, এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, রাজধানীতে কয়েকটা ককটেল ফোটানো বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় সংকট তৈরি করা যাবে না।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘রাজনৈতিক কোনো সংকট আমরা দেখছি না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবেন, এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করা উচিত,’ বলেন জাহেদ উর রহমান।

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিরোধী দল এখন যারা আছেন, তারা লং মার্চ করছেন। করুন, তারা সরকারকে এক দফাও দিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন

সম্প্রতি ভারতের বিভিন্ন আন্দোলনের উদাহরণ টেনে জাহেদ উর রহমান বলেন, ককরোচ পার্টি এত বড় আন্দোলন করল, বা এর আগে মোদির বিরুদ্ধে ফারমারদের আন্দোলন হয়েছিল, মানে দিল্লি বন্ধ করে ফেলা হয়েছিল, কিন্তু সরকারের পদত্যাগ চাওয়া হয় নাই। তিনি বলেন, ব্যর্থতা যেখানে, সেখানে চাপ তৈরি করা, সেটাই বেটার হয়।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, রাজধানীতে কয়েকটা ককটেল ফোটানো বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় সংকট তৈরি করা যাবে না।

‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় কিছু দুই একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না,’ বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad