রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪১৪

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪১৪
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫৯টি মামলা হয়েছে।

সোমবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৫, ওয়ারীতে ৬৬, মতিঝিলে ৫৪, তেজগাঁওয়ে ৬১, মিরপুরে ৮১, গুলশানে ২৫, উত্তরা বিভাগে ৪৮ এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, দুই কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইল ফোন, নয়টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক, নয় হাজার ৫৭০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ওই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad