তেলের দাম বাড়ার প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

তেলের দাম বাড়ার প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ
চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

​এর আগে রাতে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে একটি পোস্ট দেন ওই ছাত্রদল নেতা।

তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি তার বেশিরভাগই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

আরও পড়ুন

এই পোস্ট দেওয়ার পরপরই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়।

ছবি: সাজ্জাদের ফেসবুক থেকে নেওয়া

 

​সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad