গাজীপুরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

গাজীপুরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাজীপুরের কালিয়াকৈরে একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে জঙ্গল ও আগাছা জমে ছিল। বৃহস্পতিবার সকালে আগাছা পরিষ্কার করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা কয়েকটি কবর খোঁড়া দেখতে পান। কবরের ওপরের মাটি সরিয়ে দেখা যায়, ভেতরে কঙ্কাল নেই।

খবরটি ছড়িয়ে পড়লে কবরে শায়িত ব্যক্তিদের স্বজনেরা সেখানে ভিড় করেন। ঘটনাস্থলে কিছু জামাকাপড় ও কবর খোঁড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, কবরস্থানটির মোট ৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর