আবু সাঈদের বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর

আবু সাঈদের বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর
গাইবান্ধার সাদুল্লাপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব। সংস্কার ও বিচার বাস্তবায়ন করব। টেন্ডারবাজিসহ সব ধরনের দুর্নীতি বন্ধ করব।’

বৃহস্পতিবার বিকfলে গাইবান্ধার সাদুল্লাপুরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার সংস্কারের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে।

জনগণ এ প্রতারণার বিরুদ্ধে রাজপথে নামবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি, সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম এবং সদস্য সচিব আতিকুর রহমান আতিক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad