নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে।

আইএসপিআর-এর তথ্যানুযায়ী, খোন্দকার মিসবাহ উল আজীম আগামী ২৩ জুলাই ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশে রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই বিকাল থেকে  সালের  জুলাই পর্যন্ত মোট তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

বর্তমান নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস অ্যাডমিরাল নাজমুল হাসান। তিনি ২০২৩ সালের ২৪ জুলাই বাহিনীর দায়িত্ব নেন। রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম তারই স্থলাভিষিক্ত হবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর