হত্যা মামলায় ফের গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা মশিউর

হত্যা মামলায় ফের গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা মশিউর
ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরে মো. সাকিল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন আসামি মশিউর রহমানকে আদালতে হাজির করা হলে মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. কবির হোসেন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মশিউর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এবং তিনি বর্তমানে অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, তাই তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মিরপুর-১০ গোলচত্বরে চলমান ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হন মো. সাকিল।

দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশের সড়কে আন্দোলনকারীদের ওপর অজ্ঞাতনামা প্রায় ৩০০ জন সশস্ত্র ব্যক্তি গুলি চালালে সাকিল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হয়ে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকাল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তা সম্পন্ন করা যায়নি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ ভোলায় নেওয়া হয় এবং ৯ আগস্ট রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad