জুলাই গণঅভ্যুত্থানে আহত মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: পিএমও
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।

বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে কাছে ডেকে আন্তরিকভাবে কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। সেখানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে এখনো চিকিৎসাধীন।

তারপরও হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad