জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের চার মাসের বেশি সময় পার হলেও ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং পূর্ববর্তী সরকারগুলোর মতো বর্তমান সরকারও রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে ব্যাপক সামরিক উপস্থিতির নীতিই অনুসরণ করছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার সময় রাঙ্গামাটি আসন থেকে নির্বাচিত দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক…
Author: টাইমস রিপোর্ট
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা কার্যক্রম জোরদারে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১-এর রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পটির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বরকাউ পুলিশ ক্যাম্পের মাধ্যমে। পরিকল্পিত নগর হিসেবে পূর্বাচলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি উপ-পুলিশ…
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকালে তারা একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। এরপরে রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ শিশুরা হলো- উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের কন্যা শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের কন্যা মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের কন্যা ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের কন্যা সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও সুজতি দেবনাথ ৮ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে ওই চার স্কুলছাত্রীর পরিবার। খুশির বাবা মানিক…
চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শেষ ৩২ দলের ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিকরা। মেক্সিকোর সর্বশেষ নকআউট জয়ের স্মৃতি ছিল ১৯৮৬ বিশ্বকাপের। সেবারও স্বাগতিক ছিল তারা এবং একই আজতেকা স্টেডিয়ামে বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছিল। এরপর দীর্ঘ ৪০ বছরে বিশ্বকাপের নকআউটে আর কোনো জয় পায়নি দলটি। অবশেষে রাউন্ড অফ ৩২-র ম্যাচ জয়ের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটলো। বিশ্বকাপের নকআউটে নিজেদের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ইকুয়েডরও। তবে প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মেক্সিকো। বাকি সময় সেই ব্যবধান ধরে…
বুধবার ঢাকাসহ দেশের ৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞ কাজী…
ভেনেজুয়েলায় পরপর আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে এ পর্যন্ত ১ হাজার ৯৪৩ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। ছয় দিন পরও ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। রাজধানী সংলগ্ন লস কোকোস এলাকায় উদ্ধারকারীরা ধসে পড়া ভবন গুলোতে এখনও জীবিত কাউকে পাওয়ার আশায় কাজ করছেন। একই সঙ্গে ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহও উদ্ধার করা হচ্ছে। লা গুইরা অঙ্গরাজ্যের মাকুতো শহরে ধসে পড়া নয়তলা ভবনের নিচে আটকে পড়া এক মা ও তার তিন সন্তানকে উদ্ধারের চেষ্টা টানা ৪০ ঘণ্টার বেশি চালানোর…
পাকিস্তানের লাহোরের উপকণ্ঠে কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারের ভবনের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগের বয়স সাত থেকে ১১ বছরের মধ্যে। আহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে। জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করে। ঘটনার পরপরই ছাদ ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। নিহত এক শিশুর স্বজন জহির জানান, ভবনটির ছাদের অবস্থা আগে…
ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন (২০) নামে এক জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসামদিয়া ও সদরদি গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্ধকারে ছোড়া গুলিতে সুমন নিহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুরিয়া সদরদি এলাকার মিলন বাবুর্চির ছেলে। তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। তবে নেতা-কর্মী ও এলাকাবাসীকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে বাতিলের চূড়ান্ত রায় দেন। রায়ের খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ নেতা-কর্মীরা সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। এদিকে রায়ের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসলাম চৌধুরী নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। পোস্টে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড সংযুক্ত…
টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফ (৫) কে হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আদালত অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এই রায় দেন। নূরনবী গোপালপুর উপজেলার নবধূলটিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় নুরনবী আদালতে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কর্মী ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুরের কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েক…

