Author: টাইমস রিপোর্ট

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত দশজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসন্ন একটি ‘ব্যাপক’ রুশ হামলার বিষয়ে সতর্কতা জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার ভোরে শহরজুড়ে এ হামলা চালানো হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, শহরের প্রায় তিন ডজন স্থানে হামলা হয়েছে। এতে অন্তত আটজন নিহত হন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, হামলায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন। হামলায় একটি নয়তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনের বড় অংশ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান চলছে। হামলার কয়েক ঘণ্টা আগে…

Read More

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট/জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে যাওয়ার প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এ সময় আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, একটি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারি ও বেসরকারি—উভয়…

Read More

শুরু হলো ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইএচসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক যোগে সব বোর্ডে পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। মাদরাসা বোর্ডের আলিম প্রথম পরীক্ষার বিষয় কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর অনিয়মিতসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ পরীক্ষার্থী। দেশজুড়ে মোট কেন্দ্র দুই হাজার ৬৯৭টি। চলতি বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডের মোট ৩১০ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তিন লাখ ৩৯৩ শিক্ষার্থী। রাজশাহী বোর্ডের ২০৮কেন্দ্রে পরীক্ষার্থী…

Read More

দশ জনের দল নিয়েও বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জিতল তারা। ম্যাচের প্রথমার্ধে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ফোলারিন বালোগান। বিরতির পর ম্যাচে নাটকীয়তা যোগ হয়। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গোড়ালিতে অনিচ্ছাকৃতভাবে পা পড়ে যাওয়ায় সরাসরি লাল কার্ড দেখানো হয় বালোগানকে। যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা সিদ্ধান্তের প্রতিবাদ করলেও রেফারি তার সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় যুক্তরাষ্ট্রকে। একজন বেশি খেলোয়াড় নিয়ে বলের দখল বাড়ালেও যুক্তরাষ্ট্রের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ভাঙতে পারেনি বসনিয়া। উল্টো পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্রই ছিল বেশি কার্যকর। ম্যাচের…

Read More

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন। নিহত খুশি রানী উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কুকিল চন্দ্র স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে খুশি রানী ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়।…

Read More

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে টানা বোমাবর্ষণ ও বিকট বিস্ফোরণের ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার রাত ৯টার পর থেকে টেকনাফের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সীমান্তঘেঁষা সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, রাত ৯টার পর থেকেই ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে শাহপরীরদ্বীপসহ আশপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে সীমান্তবর্তী জনপদে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টেকনাফের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ দিলু জানান, নাফ নদীর ওপার থেকে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঝেমধ্যে আগুনের ঝলকানিও দেখা গেছে, যা কিছুক্ষণ পর নিভে যায়। স্থানীয়দের ভাষ্য, একই সঙ্গে…

Read More

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গে  ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম। মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। জানা গেছে, ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে এই আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।  এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গ রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার…

Read More

জামালপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা। খেলার সময় কিংবা গোসল করতে নেমে পুকুর, নদী ও ডোবার পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে কোমলমতি শিশুরা। গত দুই মাসে জেলায় পানিতে ডুবে ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২০ জনই শিশু। গত ৯ জুন মেলান্দহ উপজেলার এক পুকুরে ডুবে মারা যায় ৮ বছরের শিশু রিফাত ও তার এক বন্ধু। সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার বাবা-মা। রিফাতের বাবা মঞ্জু মিয়া বলেন, ছেলেটি মৃত্যুর আগে তার কাছে ২০ টাকা চেয়েছিল ডিম খাওয়ার জন্য। কিছুক্ষণ পরই পানিতে ডুবে মৃত্যুর খবর পান তিনি। তার ভাষায়, সন্তানের লাশ কাঁধে নেওয়ার চেয়ে…

Read More

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে করে আমগুলো আগরতলা স্থলবন্দরে পাঠানো হয়। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছে। এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারও বাংলাদেশ সরকারের জন্য তাদের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস উপহার হিসেবে পাঠিয়ে থাকে। সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, উপহারের…

Read More

চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এখন পাট কাটা, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজ চলছে। তবে উৎপাদন ভালো হলেও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সরকারিভাবে আগাম মূল্য নির্ধারণ না থাকায় অনেক ক্ষেত্রে দালাল ও ফড়িয়াদের কাছে কম দামে পাট বিক্রি করতে হচ্ছে। সরেজমিনে জেলার হাওরাঞ্চল ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে এবার পাটের ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন ব্যয় বাড়লেও সে অনুপাতে বাজারদর বাড়েনি বলে দাবি কৃষকদের। ফলে অনেকেই পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। পাটচাষী রিপন মিয়া বলেন, ৩০ শতাংশ জমিতে পাট চাষ করতে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত…

Read More