শুরু হলো ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইএচসি পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক যোগে সব বোর্ডে পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। মাদরাসা বোর্ডের আলিম প্রথম পরীক্ষার বিষয় কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর অনিয়মিতসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ পরীক্ষার্থী। দেশজুড়ে মোট কেন্দ্র দুই হাজার ৬৯৭টি।
চলতি বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডের মোট ৩১০ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তিন লাখ ৩৯৩ শিক্ষার্থী।
রাজশাহী বোর্ডের ২০৮কেন্দ্রে পরীক্ষার্থী এক লাখ ৪০ হাজার ৮৩০ জন, দিনাজপুরে ২১২ কেন্দ্রে এক লাখ ১৩ হাজার ৪৭৯, যশোর বোর্ডে ২৪০ পরীক্ষা কেন্দ্রে এক লাখ ১৭ হাজার ২১০, চট্টগ্রামের ১১৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮, সিলেটের ৯৬ কেন্দ্রে ৭১ হাজার ৭১১, কুমিল্লার ১৯৩ কেন্দ্রে ৯৪ হাজার ৮০২, ময়মনসিংহের ১১১ কেন্দ্রে ৭৩ হাজার ৩৭ ও বরিশালের ১৪২ পরীক্ষা কেন্দ্রে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষা দিচ্ছেন।
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে ৪৬১ পরীক্ষা কেন্দ্রে মোট ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ সাত হাজার ৯৬৪ জন। ৬১০টি কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন।


