হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৩৫

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৩৫
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩০৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৫৭ জনের। সন্দেহজনক হামে মোট ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪।

আরও পড়ুন

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে হামের উপসর্গ দেখা গেছে ৫৭১ জনের, চট্টগ্রামে ২৮২, সিলেটে ১৩৬, বরিশালে ১১৮, ময়মনসিংহে ৬৯, খুলনায় ৭৩, রাজশাহীতে ৪০ এবং রংপুরে ১৮ জনের।

এ সময়ে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ১০, বরিশালে পাঁচজন এবং রংপুরে চারজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad