Author: টাইমস রিপোর্ট

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন চার মাস পিছিয়ে যাওয়ায় তার মরদেহ কীভাবে সংরক্ষণ করা হয়েছে- এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে বিশেষজ্ঞদের মতে, ইসলামী রীতি লঙ্ঘন না করেই রেফ্রিজারেটেড কোল্ড স্টোরেজে (নিয়ন্ত্রিত শীতল সংরক্ষণ) মরদেহ রাখা সম্ভব। ইসলামী শরিয়তে সাধারণত মৃত্যুর পর দ্রুত দাফনের নির্দেশনা রয়েছে এবং রাসায়নিক এমবামিং (দেহে রাসায়নিক প্রয়োগ করে সংরক্ষণ) নিরুৎসাহিত করা হয়। তাই ধারণা করা হচ্ছে, খামেনির মরদেহে এমবামিং করা হয়নি; বরং বিশেষ তাপমাত্রা-নিয়ন্ত্রিত কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। সন্ত্রাসবাদবিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ ওমর বলেন, ব্যতিক্রমী পরিস্থিতিতে, বিশেষ করে নিরাপত্তাজনিত কারণে শিয়া ইসলামী আইন বিলম্বিত দাফন এবং রেফ্রিজারেশনের মাধ্যমে মরদেহ সংরক্ষণের অনুমতি দেয়। তার…

Read More

স্পেনের গোলরক্ষক উনাই সিমোন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় গোল না খাওয়ার নতুন রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর ম্যাচে টানা চতুর্থ ক্লিন শিট রেখে তিনি বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট গোল না খাওয়ার ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন। এর আগে ১৯৯০ বিশ্বকাপে ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডই ভেঙে নতুন ইতিহাস লিখলেন ২৯ বছর বয়সী সিমোন। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত স্পেন একটি গোলও হজম করেনি। চার ম্যাচে সিমোনকে মাত্র চারটি সেভ করতে হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে প্রতিপক্ষের পাঁচটি শটের একটিও লক্ষ্যে ছিল না। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন,…

Read More

খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় হাসান (৬৩) ওরফে বিহারী হাসান নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রূপসার জাবুসা গ্রামের চৌরাস্তা মোড়ে হাসানের ওপর রাশেদ শেখসহ চার থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথে বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, সম্প্রতি হাসানের বাড়িতে ভ্যানে করে কয়েকজন অতিথি এসেছিলেন। কিছুক্ষণ পর ভ্যানটি চুরি…

Read More

লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে দুই উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহক অন্ধকারে দিন কাটাচ্ছেন, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। ঝড়ের সময় বজ্রপাতে পল্লী বিদ্যুতের ১০ এমবিএ ক্ষমতাসম্পন্ন একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আদিতমারী পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্র জানায়, গত চার দিন আগে বয়ে যাওয়া তীব্র ঝড় ও বজ্রপাতে আদিতমারী-২ সাব-স্টেশন (হাজীগঞ্জ) এর মূল পাওয়ার ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এরপর প্রায় ৯২ ঘণ্টা পার হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এলাকাগুলোতে…

Read More

নোয়াখালীর সেনবাগ পৌরসভা এলাকার একটি বাসা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (আনুমানিক ৪০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কক্ষ তল্লাশি করে সেনাবাহিনীর একসেট ইউনিফর্ম ও ‘ফরহাদ’ নামের একটি নেমপ্লেট পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সেনবাগ পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিনন্নাগুনি এলাকার একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। জানা যায় গত ১৫ মে ওই ব্যক্তি নিজেকে সেনবাগ পল্লী বিদ্যুতের কর্মচারী পরিচয় দিয়ে বিনন্নাগুনি শামসুদ্দিনের দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। সে সময় তিনি পরিবার নিয়ে থাকবেন বলে জানালেও, রখন পর্যন্ত ওই কক্ষে তিনি একাই বসবাস করছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি হোটেল থেকে খাবার খেয়ে…

Read More

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, এইচএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোলেমান মিয়া এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে হৃদয় নামে দুই পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং…

Read More

ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে, বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। সাক্ষাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তিনি ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টি পুনরায় উল্লেখ করেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও…

Read More

প্রযুক্তিনির্ভর জীবনে আমরা সাধারণত অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের মানসিক প্রভাব নিয়েই বেশি চিন্তা করি। কিন্তু স্মার্টফোন, কম্পিউটার ও অন্যান্য ডিজিটাল যন্ত্র আমাদের শরীরেও নীরবে নানা পরিবর্তন ঘটাচ্ছে—যার অনেকটা আমরা বুঝতেই পারি না। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অভ্যাসে ঘাড়ের আকৃতি বদলে যেতে পারে, দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, হাতের শক্তি কমে যেতে পারে, সূক্ষ্ম নড়াচড়ার দক্ষতা দুর্বল হতে পারে, এমনকি ত্বকেও নানা সমস্যা দেখা দিতে পারে। তবে আশার কথা হলো, সময়মতো কিছু অভ্যাস বদলালে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিবিসি সাংবাদিক থমাস জারমেইন লক্ষ্য করেন, তার কনিষ্ঠ আঙুলে শক্ত চামড়ার মতো একটি ছোট উঁচু অংশ তৈরি হয়েছে। ঠিক যেখানটায় তিনি প্রতিদিন ফোন ভর দিয়ে…

Read More

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যৌথ অভিযানে ১৯ কেজি ওজনের ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিজি-১৪৮ ফ্লাইটের  বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। উদ্ধার হওয়া…

Read More

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এ রায় দেন। রায়ের পর এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগের এ রায় সরকারের পক্ষে এবং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগে যে আইনি জটিলতা ছিল, তা দূর হয়েছে। ফলে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ এখন উন্মুক্ত হলো। তিনি বলেন, এই রায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। মামলার পটভূমিতে জানা যায়, ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী…

Read More