বরগুনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে সদরের ফুলঢলুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- সদরের ফুলঢলুয়া এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মো. বিল্লাল (৩২) ও তার স্ত্রী কমলা বেগম (২৮)। স্বজনরা জানান, রোববার রাতে নিজ ঘরের সামনে অটোরিকশা চার্জে দেন বিল্লাল। সকালে চার্জ হয়েছে কিনা দেখতে গিয়ে রিকশা চার্জ থেকে খুলে আবার চার্জে দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। তার স্ত্রী ও ১৩ বছরের মেয়ে আরিফা তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতায়িত হন। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বিল্লাল ও কমলাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।…
Author: টাইমস রিপোর্ট
মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় সোমবার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি…
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশা চালক ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন গত কয়েক বছর আগে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। রোববার রাত ১২ টার দিকে রাগারাগির এক পর্যায়ে সুমন তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা…
হাইকোর্টের নির্দেশে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাদের দায়িত্ব ফিরে পাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যানদের করা রিটের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ নাজমুল হাসান খানের সই করা নির্দেশনা গত রোববার তার কাছে পৌঁছেছে। সরকারি চিঠি হাতে পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন—তালেবপুর ইউনিয়নের মো. রমজান আলী, বায়রা ইউনিয়নের দেওয়ান মো. জিন্নাহ, চারিগ্রাম ইউনিয়নের মো. রিপন হোসেন, জয়মন্টপ ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, চান্দহর ইউনিয়নের মো. শওকত হোসেন, ধল্লা ইউনিয়নের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের মো. হালিম এবং…
ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। হামলায় একাধিক বহুতল আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। তকাচেঙ্কো জানান, ঐতিহাসিক পোদিলস্কি জেলায় একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুধু এই জেলাতেই চারটি আবাসিক ভবনে হামলার আঘাত লাগে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। পোদিলস্কি জেলার আংশিক ধসে পড়া একটি ভবন থেকে ১৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী ও ছয়জন…
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা হোসেইনি খামেনি তার বাবা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় উপস্থিত হননি। জানাজায় আলি খামেনির অপর তিন ছেলে—মাসউদ, মোস্তফা ও মেইসাম খামেনি—বাবার কফিনের পাশে দাঁড়িয়ে নামাজে অংশ নেন। তবে গত ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর থেকে জনসম্মুখে আর দেখা যায়নি ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে। রোববার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তাসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তিরা অংশ নিলেও নতুন সর্বোচ্চ নেতার অনুপস্থিতি ব্যাপক আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওই…
সরকারিভাবে এলপিজির দাম কমানোর ঘোষণা দেওয়া হলেও বগুড়া ও আশপাশের এলাকার বাজারে এখনো আগের দামেই বিক্রি হচ্ছে ১২ কেজির সিলিন্ডার। ফলে সরকারি সিদ্ধান্তের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর নতুন মূল্য নির্ধারণ করে। নতুন দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা এবং প্রতি লিটার অটোগ্যাসের দাম ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়। তবে বগুড়া শহর ও ধুনট উপজেলার বিভিন্ন বাজার অটোগ্যাসের নতুন মূল্য কার্যকর হলেও অধিকাংশ দোকানে এলপিজি সিলিন্ডার এখনো আগের দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, তাদের…
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে, শনিবার ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় বিমানের আরেকটি ফ্লাইট। এই উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ…
উৎসবের আবহে উদযাপিত হলো স্বাধীনতার যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি। রাজধানী ওয়াশিংটন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যে আতশবাজি, সামরিক উড়োজাহাজের ফ্লাইওভার, কনসার্ট, কুচকাওয়াজ ও নানা আয়োজনে দিবসটি উদযাপন করেন লাখো মানুষ। যদিও তীব্র দাবদাহ, বজ্রঝড় ও বৈরী আবহাওয়ার কারণে কিছু কর্মসূচি সাময়িকভাবে ব্যাহত হয়, তবু উৎসবের আমেজে ভাটা পড়েনি। বাংলাদেশেও মার্কিন দূতাবাসের আয়োজনে উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ২৫০ বছর পূর্তি ঘিরে আয়োজিত এই অনুষ্ঠান দেশটির ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ছবিতে দেখুন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের কিছু মুহূর্ত।
বৈরী আবহাওয়ার কারণে ও মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ হয়ে পড়েছে। রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে যাত্রীদের নলচিরা ও চেয়ারম্যান ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তবে নদী উত্তাল থাকায় এ ঘাট থেকে সি-ট্রাক,স্প্রীড বোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটিই ছেড়ে যায়নি। ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল…

