Author: টাইমস রিপোর্ট

একসময় বাংলাদেশের ‘প্রকৃতির কন্যা’ হিসেবে পরিচিত জাফলং ধীরে ধীরে হারিয়ে ফেলছে তার অপরূপ সৌন্দর্য। স্বচ্ছ নীলাভ পানি, বিশালাকার পাথর আর খাসিয়া পাহাড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য—যা একসময় সিলেটের পর্যটনের অন্যতম আকর্ষণ ছিল, এখন তা ক্রমেই অতীতের স্মৃতিতে পরিণত হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের হাজারো পর্যটকের প্রিয় গন্তব্য। নীলাভ স্রোতধারা ও পাথরে ভরা নদীতল দেখতে সারা বছরই এখানে ভিড় করতেন দর্শনার্থীরা। কিন্তু এখনকার জাফলংয়ের চিত্র অনেকটাই ভিন্ন। নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে, বিশেষ করে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র ‘জিরো পয়েন্টে’, এখন বালুচর ও পাথরের স্তূপ জমে রয়েছে। নতুন নতুন চর জেগে উঠেছে, নদীর স্বাভাবিক গতিপথও বদলে গেছে। একসময় নদীর বুকে ছড়িয়ে থাকা…

Read More

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রোববার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে…

Read More

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা স্থানীয় সময় রোববার সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শনিবার থেকে সেখানেই আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের জন্য শায়িত রাখা হয়েছে।

Read More

নরসিংদীর মনোহরদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মাসিকুর রহমান লিটন ভূঁইয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা। নিহত মাসিকুর রহমান লিটন ভূঁইয়া বেলাবো উপজেলার বিন্নাবাইদ এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাবো থেকে নরসিংদী যাওয়ার পথে নোয়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

যশোরের মনিরামপুরে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সমীর (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার জয়নগর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ওই শিক্ষার্থীকে উত্যক্ত করছিলেন। শনিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিক্ষার্থীকে একা পেয়ে ধর্ষণ করা হয়। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, অভিযোগের পরপরই সমীর নামে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য যশোর মেডিকেল…

Read More

গাইবান্ধা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া নামে এক মসজিদের খাদেমের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মোটরসাইকেলে মসজিদে যাওয়ার পথে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি গাইবান্ধা সদর উপজেলার মডেল মসজিদের খাদেমের দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানায়, মাসুদ মিয়া জুম্মাপাড়া থেকে সদর উপজেলা মডেল মসজিদের দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় শহরমুখী একটি দ্রুতগতির পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ…

Read More

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি আরও বলেন, ‘দেশের এক ইঞ্চি জমি তো দূরের কথা, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি দেশের মানুষও দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে দাঁড়াবে।’ শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সীমান্ত পরিস্থিতি, নেত্রকোনার উন্নয়ন সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণসংক্রান্ত বিলের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, সরকার সংসদে মাদকদ্রব্য…

Read More

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। শুক্রবার শেরানি জেলার দানাসার এলাকায় শেরানি-ঝোব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ডনের খবরে বলা হয়, ‘নিউ মেখতার’ পরিবহনের বাসটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাচ্ছিল। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী শেরানি-ঝোব মহাসড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আটজনকে চিকিৎসার জন্য ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে শেরানি ও ডেরা ইসমাইল খান জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শেরানির ডেপুটি কমিশনার…

Read More

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে সব সময়ই বন্যার ঝুঁকি থাকে। এ সময় দেশের প্রধান নদীগুলোর উজান ও অববাহিকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় বন্যার সম্ভাবনা তৈরি হয়। সে কারণে চলতি বছরও ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা রয়েছে। তিনি জানান, বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকার জন্য ১০ থেকে ১৫ দিন আগে এবং উপকূলীয় নদীগুলোর ক্ষেত্রে তিন দিন আগে পর্যন্ত…

Read More

বিশ্বকাপে  ছন্দ ধরে রেখে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। শুক্রবারের জয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিল সুইসরা। ভ্যাংক্যুভারে  অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বলের দখলে এগিয়ে ছিল আলজেরিয়া। তবে সেই দখল কাজে লাগিয়ে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সুইজারল্যান্ড এবং প্রথমার্ধেই এগিয়ে যায়। প্রথম গোলটি আসে ব্রিল এমবোলোর পা থেকে। গোলটির পেছনে বড় ভূমিকা রাখেন ২০ বছর বয়সী ইয়োহান মানজাম্বি। আলজেরিয়ার অর্ধ থেকে বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে তিনি আইসা মান্দিকে কাটিয়ে বক্সে ঢোকেন। এরপর সহজ একটি পাস বাড়িয়ে দেন এমবোলোর উদ্দেশে। কাছ থেকে…

Read More