গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেন। তিনি বলেছেন, ‘গ্রিনল্যান্ড অবশ্যই বিক্রির জন্য নয়’ এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র গ্রিনল্যান্ডের জনগণের। ন্যাটো সম্মেলনে ফ্রেডেরিকসেন বলেন, ‘আমরা আশা করি, সব দেশ-বিশেষ করে আমাদের মিত্ররা-গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করবে। আমরা একটি সার্বভৌম রাষ্ট্র এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সবার সম্মান দেখানো উচিত।’ তিনি আরও বলেন, ডেনমার্ক ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজন হলে মিত্ররাও পারস্পরিক প্রতিরক্ষার অঙ্গীকার অনুযায়ী তাদের পাশে দাঁড়াবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগের ঘোষণা দিয়ে বলেন, দ্বীপটির কৌশলগত…
Author: টাইমস রিপোর্ট
ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নবগ্রাম এলাকায় চীনা মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বিডির শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শতাধিক যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভে শ্রমিকরা সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন বাস্তবায়ন এবং কোম্পানির কর্মকর্তা মামুনের অপসারণসহ বিভিন্ন দাবি জানান। ব্যানার-ফেস্টুন নিয়ে তারা স্লোগানও দেন। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ,…
কুমিল্লায় আর্জেন্টিনা–মিসরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সদস্য সংকর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে মিসর গোল করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক…
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অপরদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের…
সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান উভয় পক্ষের শুনানি শেষে নথি পর্যালোচনার পরে এই আদেশ দেন। সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে আদালতে এই নালিশী মামলাটি করেছিলেন। সংশ্লিষ্ট আদালতের ওমেদার অঙ্কন মন্ডল রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তা মঞ্জুর না করে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য…
বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগ বাড়াতে ব্র্যাক ব্যাংক পিএলসিকে ৬ কোটি ইউরো অর্থায়ন দেবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) উন্নয়ন শাখা ইআইবি গ্লোবাল। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অর্থায়ন চুক্তি সই হয়েছে। এটি বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংককে উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠানের দেওয়া সবচেয়ে দীর্ঘমেয়াদি ঋণ। ১২ বছর মেয়াদি এই অর্থায়নের মধ্যে ৪ কোটি ইউরো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ এবং ২ কোটি ইউরো কাঠামোগত (স্ট্রাকচার্ড) ঋণ হিসেবে দেওয়া হবে। চুক্তির আওতায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতিভিত্তিক প্রকল্পে বিনিয়োগে সহায়তা দেওয়া হবে। বিশেষ করে তৈরি পোশাক, বস্ত্র ও অন্যান্য রপ্তানিমুখী শিল্প এই অর্থায়নের সুবিধা পাবে। ইআইবি জানায়,…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আইন, বিধি ও নির্বাচন পরিচালনার বিভিন্ন প্রক্রিয়ায় একগুচ্ছ পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। তবে ইসির প্রতি ভোটকক্ষে ভোটারের সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর সুপারিশ ইতোমধ্যেই কমিশনের মধ্যেই উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে প্রতি ভোটকক্ষে ৪০০ জন ভোটার থাকলেও তা বাড়িয়ে ৬০০ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাবে আপত্তি জানিয়েছেন ইসির কর্মকর্তারা। তাদের আশঙ্কা, এতে ভোটকেন্দ্রে দীর্ঘ সারি তৈরি হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ করা কঠিন হয়ে পড়বে। সম্প্রতি কমিশনের এক বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ প্রস্তাব উত্থাপন করেন। কর্মকর্তারা বাস্তবায়নগত নানা জটিলতার কথা তুলে ধরলেও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন।…
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইরানি অপরিশোধিত তেল বিক্রির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং জ্বালানি সরবরাহ আবারও ব্যাহত হওয়ার আশঙ্কায় বুধবার বাজারে এ ঊর্ধ্বগতি দেখা যায়। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৮ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৫৪ ডলারে পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩৭ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৮১ ডলারে ওঠে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানি তেল বিক্রির জন্য দেওয়া সাময়িক…
হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার জেরে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৬০টির বেশি দ্রুতগতির নৌযান, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং কমান্ড সেন্টার রয়েছে। সেন্টকমের জানায়, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে লক্ষ্য করে হামলা চালানোর জন্য দায়ীদের ওপর ‘ভারী মূল্য’ চাপিয়ে দিতেই যুক্তরাষ্ট্র এই হামলাগুলো চালিয়েছে। তবে কোন কোন স্থানে হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এ হামলাকে গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের (এমওইউ) সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা…
ফরিদপুরের ভাঙ্গায় এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফরহাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে পাঁচ বছর ধরে পলাতক থাকা আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ, মেডিকেল প্রতিবেদন ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালত সেই সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের…

