ঢাকার বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধ, যানজট

ঢাকার বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধ, যানজট
সড়ক অবরোধ। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

এক দফা দাবিতে ঢাকার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ইন্দিরা রোড অবরোধ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

সাত কলেজ শিক্ষার্থীদের এক দফা দাবি হলো, ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতিকর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি।

এই দাবি নিয়ে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে ঢাকা কলেজ ও ইডেন কলেজে শিক্ষার্থীরা।

এদিকে সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে ইন্দিরা রোডের মূল রাস্তা এবং ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‍্যাম্পের মুখ বন্ধ করে দেয় তেজগাঁও কলেজের ছাত্ররা।

আরও পড়ুন

শহরের বেশ কয়েক জায়গায় সড়ক অবরোধ করায় ঢাকা শহরে তৈরি হয় যানজট।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর সে মারা যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad