গাজীপুরে দুই কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ

গাজীপুরে দুই কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ
গাজীপুরে দুটি কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুটি কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ দেখা গেছে।

মা আওয়ার টাওয়ার ও আলম টাওয়ারে অবস্থিত কারখানার শ্রমিকরাই বেশি অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে। বুধবার সকালে শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে মঙ্গলবার সকাল থেকে একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জানান স্থানীয়রা।

অসুস্থদের টঙ্গী সরকারি হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার নাহিদ সুলতানা জানান, অসুস্থ শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমানে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে স্থানীয় ও কারখানা সূত্রে জানা যায়, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা রোববার সারাদিন কর্মবিরতি ও আন্দোলন করেন। একই দাবিতে সোমবার সকালে কাজে যোগ দিলেও পরে তারা আবার আন্দোলন শুরু করেন।

আরও পড়ুন

আন্দোলনের মধ্যেই হঠাৎ একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। তবে এই অসুস্থতার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে অ্যাডমিন কারখানার ম্যানেজার সুজন বলেন, এই মুহূর্তে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad