বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ৫ শতাংশ কর কমানোর সরকারি সিদ্ধান্তকে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে গবেষণাকেন্দ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা হাব হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে সংস্থাটি। রোববার রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, কর হ্রাসের ফলে সাশ্রয় হওয়া অর্থ শিক্ষক-শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, চাহিদাভিত্তিক শিক্ষা এবং মানসম্মত গবেষণায় ব্যয় করা হলে উচ্চশিক্ষার মান আরও উন্নত হবে। অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো মূলত পাঠদাননির্ভর। জাতীয় সমস্যা সমাধান এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে…
Author: টাইমস রিপোর্ট
যশোরে পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে খাজুরা তেলপাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে একই এলাকার রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। অভিযুক্ত রাব্বি নিহত রুবেলের ছোট বোনের দেবর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে…
নেত্রকোনায় চিকিৎসায় অবহেলায় এক ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগে আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন। রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত সজীব মিয়া (২৩) নেত্রকোণা পৌর শহরের পূর্ব মালনী আমগাছতলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ইজিবাইকচালক ছিলেন। নিহতের স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় হঠাৎ পেটে তীব্র ব্যথা, অতিরিক্ত গ্যাস ও বমি শুরু হলে সজীবকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দেননি। বিদ্যুৎ না থাকার বিষয়টি উল্লেখ করে চিকিৎসায় বিলম্ব করা হয় বলে তাদের দাবি। এতে…
জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও চুরি যাওয়া প্রায় ১৯ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করা যায়নি। মামলা সূত্রে জানা গেছে, মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক নুসরাত জেরিন জেনি জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। গত ৩০ জুন বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন বিচারক আহমাদুল কবির সাকিল। রাতে ফিরে তিনি বাসার দরজা খুলতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে…
শিকারিদের পাতা ফাঁদে আহত হয়ে উদ্ধার হওয়া একটি রয়েল বেঙ্গল বাঘিনী ছয় মাসের চিকিৎসা ও পুনর্বাসনের পর আবারও ফিরেছে নিজের আবাসস্থল সুন্দরবনে। রোববার দুপুরে সুন্দরবনের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানিয়েছে, চিকিৎসা শেষে বনের বাইরে থেকে কোনো বাঘকে সুস্থ করে আবার সুন্দরবনে ফিরিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম। রোববার সকাল ৮টার দিকে মংলা ফুয়েল জেটি থেকে বন বিভাগের ট্রলারে করে বাঘিনীটিকে সুন্দরবনের উদ্দেশে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারটি আন্ধারমানিক টহল ফাঁড়ি সংলগ্ন আন্দারিয়া খালে পৌঁছায়। দুপুর ১২টার দিকে খাঁচার দরজা খুলে দেওয়া হলেও বাঘিনীটি প্রথমে বের হতে চায়নি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর ট্রলারটি…
জামালপুরে শিপন নামে এক যুবককে হত্যার দায়ে মো. আরিফুল ইসলাম নামে একজনকে মৃত্যদন্ড দিয়েছে আদালত। এছাড়াও হত্যায় সহযোগিতার দায়ে আরফিন আক্তার তিশা ও লাভলী বেগম নামে দুই নারীকে সাত বছর করে কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা সবাই শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা। রোববার বিকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নেজাম উদ্দীন এই রায় ঘোষনা করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান, ২০২২ সালে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার শিপন কাজিকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের…
গাইবান্ধা সদর উপজেলায় রায়হান প্রধান (১৬) নামে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার বিকালে র্যাব ১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গত ১৬ জুন বিকালে সাকিব মিয়া (১৮) ও রিফাদ মিয়া (১৬) রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় হরিণসিংহা দীঘিতে গোসল করতে যান। গোসলের সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে সাকিব ও রিফাদ রায়হানকে মারধর করে পানিতে চুবিয়ে রাখেন। পরে অচেতন অবস্থায় তাকে দিঘির পাড়ে ফেলে চলে যান। পরে স্থানীয় লোকজন রায়হানকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে…
সাতক্ষীরার দেবহাটায় সাহানারা বেগম (৩৮) নামের এক প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাহানারা বেগম সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ওই নারীকে নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। সকালে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, কয়েক বছর আগে তার স্বামী জাহিদ আলম হৃদরোগে আক্রান্ত…
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদীর আশপাশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। । রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবে…
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন সন্দেহজনক এবং ১ জন নিশ্চিত হাম রোগী ছিলেন। একই সময়ে নতুন করে আরও ৮৭৯ জন সন্দেহজনক এবং ৯০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে রোববার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ১১ হাজার ৪৮০ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১৩ হাজার ৫০০ জন। এই সময়ের মধ্যে হাম ও উপসর্গে দেশে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সন্দেহজনক…

