ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাচিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা মদন কুমার প্রামাণিক। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান…
Author: টাইমস রিপোর্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা ও ছয় কেজি ওজনের একটি বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পাশের ইসলামনগর এলাকা থেকে আরও একটি সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার একটি স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার এক কর্মকর্তার কাছ থেকে ফোনে খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায়, জালের মধ্যে সাপটি…
রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং, বিমানবন্দর সড়কে দিনে দুপুরে কুপিয়ে ছিনতাই ও চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের পেছনের প্রশ্রয় দাতাদের তালিকা করেছে র্যাব। দ্রুতই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান চালানো হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী এসব কথা জানান। তিনি বলেন, ছিনতাইকারী ও মাদক কারবারিদের পিছনে কিছু লোক আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে। এমন কি গ্রেপ্তার হলে জামিন করানোর লোক আছে। এই আশ্রয় দাতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে নেয়ামুল হালিম বলেন, ‘আমরা বেশ কিছু তথ্য পাচ্ছি। যারা পিছন…
মহাকাশে নক্ষত্রগুলোর মধ্যবর্তী বিস্তীর্ণ গ্যাস ও ধুলোর অঞ্চলে নতুন এক ধরনের চিনির সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গবেষকদের মতে, এই আবিষ্কার পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে হয়েছিল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ নতুন তথ্য দিতে পারে। জ্যোতির্বিজ্ঞানীরা যে চিনির সন্ধান পেয়েছেন, তার নাম এরিথ্রুলোজ । এটি রাস্পবেরি ফল এবং ত্বকে কৃত্রিম ট্যান তৈরির কিছু প্রসাধনীতেও ব্যবহৃত হয়। এই চিনি পাওয়া গেছে ইন্টারস্টেলার মিডিয়াম নামে পরিচিত অঞ্চলে। এটি নক্ষত্রগুলোর মধ্যবর্তী বিস্তীর্ণ এলাকা, যেখানে পাতলা গ্যাস ও ধুলোর মেঘ ছড়িয়ে রয়েছে। চিনি শুধু খাবারে মিষ্টি স্বাদই যোগ করে না। বিভিন্ন ধরনের চিনি আমাদের দেহের কোষে শক্তির জোগান দেয় এবং ডিএনএর গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চিনি কীভাবে…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল কর্নার চালু করা হয়েছে। রোববার রাত ৮টায় হলের সেমিনার কক্ষে আয়োজিত ‘মেডিকেল কর্নার উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে মেডিকেল কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন মিঝি। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, গবেষণাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গবেষণামুখী হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি হল সংসদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে…
সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার বিকালে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার শিশুটির মা বাদী হয়ে একই গ্রামের আহসান উল্লাহ নামে (১৬) এক কিশোরকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন। আহসান উল্লাহ সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে। শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, প্রতিবেশী কিশোর আহসান উল্লাহ রোববার বিকালে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রফিকুল নামে একজনের একতলা ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির কান্না শুনে তার চাচী এগিয়ে…
টানা ছয় দিনের ভারী বৃষ্টিপাত ও বন্যায় রাঙ্গামাটিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষিজমি, মাছের খামার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়ক অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এখনো ১ হাজার ৪৪টি পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। অন্যদিকে ৫০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৪৮৭ জন। জেলা প্রশাসন জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলা। এছাড়া বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন, বরকল উপজেলা এবং ছোট ও বড় হরিণা বাজার এলাকায় বন্যার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। বিভিন্ন উপজেলায় ১৩১টি স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও আর্থিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রস্তুত হয়নি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বাঘাইছড়ি ও বিলাইছড়ির অনেক এলাকায় পানি…
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে ৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের এজলাসের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, হাবিবুল্লাহ শেখ ও তার বাবা মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার এবং মোতালেব। এদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। যেখান থেকে পলেস্তারা খসে পড়েছে সেখান থেকে রড বের হয়ে গেছে। যেকোন সময় আরও দূর্ঘটনা ঘটতে পারে। আহতরা জানান, তারা আদালতের বারান্দায় দাড়িয়ে ছিলেন। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাদের উপর পরে। দুই জনের মাথা ফেটে গেছে। ৫ জন…
খুলনার হরিণটানা এলাকায় একটি বাড়ির উঠান থেকে প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া এক ইজিবাইকচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে হরিণটানা রেলসেতু-সংলগ্ন বুলু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ির উঠান খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুন। পুলিশ জানায়, সোমবার সকালে পারিবারিক কলহের জেরে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। সেখানে তিনি দাবি করেন, তার স্বামী প্রায় পাঁচ মাস আগে মারুফ নামে এক ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রাখেন এবং ইজিবাইকটি খুলে টুকরো টুকরো করে বিক্রি করে দেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ…
রাতভর টানা ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়েছে কুমিল্লা নগরী। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। এতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো বাসিন্দা, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা। জলাবদ্ধতার কারণে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়ানো হয়। একই সঙ্গে নিচতলায় থাকা পরীক্ষার্থীদের আসন চারতলায় স্থানান্তর করা হয়। পরে শিক্ষা বোর্ড জানায়, জলাবদ্ধতার কারণে…

