মেঘনায় ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’

মেঘনায় ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’
Advertisement
Advertisement

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বড় আকারের ইলিশ। স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত মাছটি নিলামে ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ ঘাটের বাচ্চু চৌধুরী মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. ফিরোজ বেপারী।

জেলে কিরণ মাঝি জানান, সোমবার ভোরে মনপুরার মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকারের মাছটি ধরা পড়ে। পরে মাছটি অন্যান্য ইলিশের সঙ্গে রামনেওয়াজ ঘাটের বাচ্চু চৌধুরী মৎস্য আড়তে এনে নিলামে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী ফিরোজ বেপারী জানান, নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে তিনি ৮ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। ইলিশটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে প্রায় ১০ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের কিছুটা সংকট রয়েছে। এর মধ্যেই বড় আকারের ইলিশ ধরা পড়ার বিষয়টি আনন্দের। সামনে বৃষ্টিপাত হলে মেঘনায় আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad