ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক জুনাইদের দায়িত্ব গ্রহণ

ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক জুনাইদের দায়িত্ব গ্রহণ
ফায়ার সার্ভিসের বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন সুলতানুল আফরীন জুনাইদ (বামে)। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

সোমবার বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

দায়িত্ব হস্তান্তরের পর বিদায়ী মহাপরিচালক বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন। তিনি ২ বছর ১০ দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। পরে সকাল ১১টায় অধিদপ্তরে তার বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

দুপুরে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণা করেন কর্মকর্তারা। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিকাল ৪টায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad