সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে জেলি পুশ করা ৮২০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মাছ গুলো জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা। পরে রাতে বিনেপোতা ব্রিজের উপর মাছ গুলো ট্রাকের চাকায় পিষে করে বিনষ্ট করার পর তা ব্রিজের নিচে বেতনা নদীতে ফেলে দেয়া হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গমনকারী মাছবাহী ৪টি ট্রাক আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে চারটি ট্রাকের মধ্যে একটি ট্রাক থেকে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা ৮২০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। বাকি…
Author: টাইমস রিপোর্ট
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজপথে ফেরার ঘোষণা দিয়েও বৃহস্পতিবার সকালে সড়কে দেখা যায়নি আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের। বুধবার রাতে দেওয়া আল্টিমেটাম অনুযায়ী সকাল থেকে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় অবস্থান নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সেখানে শিক্ষার্থীদের কোনো জমায়েত দেখা যায়নি। এর আগে টানা কয়েকদিন ধরে প্রথমে ৩ দফা তারপর ৬ দফা ও বুধবার সর্বশেষ এক দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। পরীক্ষার সময়সূচি, মূল্যায়ন পদ্ধতি ও পরীক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে তারা রাজধানীর সাইন্সল্যাব, শাহবাগসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। বুধবার আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না…
জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চান, বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রংপুর মহানগরীর ৩৬ জুলাই চত্বরে শহীদ দিবসের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা সরকারিদল ও বিরোধীদল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ। ’ মন্ত্রী আরও বলেন, ‘জুলাই আমাদের চেতনা। প্রত্যেকটা জুলাইয়ের যোদ্ধাকে সম্মান জানিয়ে, প্রত্যেকটা শহীদকে সম্মান জানিয়ে আমরা কাজ করছি। যাতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।’ এ সময় জুলাই চত্বরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ…
নেত্রকোনার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে নেত্রকোনাগামী ওপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করে। পুলিশ জানায়,…
রাজধানীর বনশ্রীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার বিকাল পৌনে ৭ টার দিকে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সিটিটিসি সূত্র জানায়, গ্রেপ্তার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানায় করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে তিনি কম্বোডিয়ায় সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতা বলে তথ্য…
ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা দেয় আদালত। এই মামলার আরো ১০ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফরিদ ও মো. মাসুদ মিয়া। মামলার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট আবু জাকারিয়া মিন্টুকে আসামিরা কুপিয়ে হত্যা করে। পরদিন নিহত মিন্টুর স্ত্রী বাদী হয়ে ১৬ জনের নামে মামলা করলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসাইন হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, প্রেমের সম্পর্কের জটিলতা এবং অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। গত ৩০ জুন বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে নিহতের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), তার প্রেমিক মাহির রহমান (১৯) এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে (২১) অভিযুক্ত করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মাহির ছিলেন মূল হামলাকারী, বর্ষা হত্যার পরিকল্পনাকারী এবং আয়লান সহযোগী। অভিযোগপত্রে বলা হয়েছে, বর্ষার সঙ্গে জোবায়েদের প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও পরে মাহিরের সঙ্গে তার…
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংকটের কারণে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বর্ষা ও প্রতিকূল আবহাওয়ায় ক্লাস পরিচালনা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ২১০ জন শিক্ষার্থী রয়েছে। তবে ব্যবহারযোগ্য নিজস্ব ভবন না থাকায় গত কয়েক বছর ধরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে বিদ্যালয়ের পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ২০২৪ সালে ভবনটি নিলামে বিক্রি করা হলেও এখনো নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। ফলে মাত্র দুটি কক্ষে দুটি শ্রেণির পাঠদান চলছে। বাকি…
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন তিনি। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে আন্দোলনে…
সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আগামী ২৮ জুলাই নির্ধারণ করেছে আদালত। বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিনের আদালত এই তারিখ ঘোষণা করে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক এতথ্য নিশ্চিত করেন। মামলার অভিযোগে বলা হয়, এস কে সুরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী…

