কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার
কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর বনশ্রীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার বিকাল পৌনে ৭ টার দিকে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

সিটিটিসি সূত্র জানায়, গ্রেপ্তার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানায় করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে তিনি কম্বোডিয়ায় সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতা বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad