বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ
ফাইল ছবি।
Advertisement
Advertisement

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরি নামের একটি লবণ কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত ওই কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন, বোয়ালখালীর দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫); রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাস (৫৩); সদরঘাটের মোহাম্মদ লিটন (২৮); লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪); রাউজানের জাহিদুল আলম (৪২); পটিয়ার মোহাম্মদ আলম (৪৫) এবং চন্দনাইশের মাহমুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

প্রাথমিক তথ্যের বরাতে জানা গেছে, শ্রমিকেরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সেখানে কর্মরত শ্রমিকেরা দগ্ধ হন।

আরও পড়ুন

চমেক হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের একটি বড় অংশ আগুনে পুড়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আগুনে ১০ জন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দগ্ধ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad