সাজেকে সড়ক অবরোধ

সাজেকে সড়ক অবরোধ
সাজেকে সড়ক অবরোধ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। রোববার সকালে সাজেকের উজো বাজারে রাস্তার সামনে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন অবরোধ সমর্থকরা। পরে রাস্তায় বসে আন্দোলন করা হয়।

অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধের কারণে এখানকার সড়কগুলোতে দূর পাল্লার ট্রাক, বাস চলাচল করতে দেখা যায় নি। স্থবির হয়ে আছে সাজেক সড়ক।

ছবি: টাইমস

 

এদিকে সাজেকে অবরোধ ডাকা হলেও সাজেক পর্যটনখাত এবং সাজেকগামী পর্যটকদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুপর্ন দেববর্মন। তিনি জানান, সাজেকগামী পর্যটক ও সাজেকে অবস্থান করা পর্যটকদের সেনাবাহিনীর স্কট দিয়ে নিয়ে যাওয়া হবে। সাজেকে এখনো কোনো পর্যটক আটকে নেই।

অবরোধ ডাকা দুই সংগঠনের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনী নিরীহ জনগণের বাড়িঘরে তল্লাশির নামে হয়রানি করেছে, বিশিষ্ট ব্যক্তিদেরকে হুমকি দিয়েছে। তাই দাবি আদায়ের জন্য রোববার সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হয়েছে।

ছবি: টাইমস

গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে উক্ত দুই সংগঠন সাজেক থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। এ সময় পেরিয়ে যাওয়ার পরও জেএসএস এর সদস্যদের সরিয়ে না নেওয়ায় রোববার থেকে সড়ক অবরোধ শুরু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad