সাতক্ষীরায় ৮২০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ

সাতক্ষীরায় ৮২০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ
৮২০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ ও বিনষ্ট করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে জেলি পুশ করা ৮২০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় মাছ গুলো জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা। পরে রাতে বিনেপোতা ব্রিজের উপর মাছ গুলো ট্রাকের চাকায় পিষে করে বিনষ্ট করার পর তা ব্রিজের নিচে বেতনা নদীতে ফেলে দেয়া হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গমনকারী মাছবাহী ৪টি ট্রাক আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে চারটি ট্রাকের মধ্যে একটি ট্রাক থেকে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা ৮২০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। বাকি তিনটি ট্রাক ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ ঘটনায় জড়িত আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেণ

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad