বাগেরহাটে শোবার ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

বাগেরহাটে শোবার ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ
Advertisement
Advertisement

বাগেরহাটের শরণখোলায় শোবার ঘর থেকে মো. কবির হোসেন ও তার স্ত্রী হালিমা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামের নিজের ঘরের বিছানা থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। কবির হোসেন রাজৈর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় একজন জেলে। হালিমার বাড়িও একই এলাকায়। এই দম্পতির দুই সন্তান রয়েছে। একটির বয়স পাঁচ বছর ও আরেকটির দুই মাস।

মরদেহ উদ্ধারের সময় একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, মৃত্যুর জন্য কেউ দায়ী নয় স্বেচ্ছায় তারা পৃথিবী থেকে চলে যাচ্ছেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের জন্য দম্পতির মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘কবির ও হালিমার মধ্যে এক সপ্তাহ ধরে ঝগড়া-বিবাদ চলছিল। হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে, এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর