নরসিংদীতে খালে গোসল করতে নেমে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে খালে গোসল করতে নেমে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
মৃত শিশুদের স্বজনদের আহাজারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে একই সঙ্গে চার মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে দুইজন। হতাহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।

নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, মাদ্রাসায় টিফিনের বিরতিতে একসঙ্গে ছয়জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। তাদের মধ্যে দুইজন পাড়ে এসে চারজনের ডুবে যাওয়ার খবর স্থানীয়দের জানান। এরপর স্থানীয়রা একে একে চার জনকে খাল থেকে উদ্ধার করে।

আরও পড়ুন

তাদের মধ্যে তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপরজনের মরদেহ পারিবারিক জিম্মায় বাড়িতে নেওয়া হয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১ টায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস কিংবা হার্টবিট পাওয়া যাচ্ছিল না।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নাজমুল হাসান বলেন, ‘পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর মরদেহ শনাক্ত হয়েছে। আরও দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুকে পারিবারিক ভাবে বাড়িতে নেওয়া হয়েছে বলে শুনেছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad