নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে নেত্রকোনাগামী ওপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad