মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোম্ব ডিসপোজাল টিম।

সোমবার এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া উপাদানগুলো ককটেল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad