জামালপুরে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪

জামালপুরে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪
নিহতের বাড়িতে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর  রোজিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কামালপুর হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন নিহতের স্বামী ইয়াকুব আলী। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত রোজিনা আক্তার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা আক্তার নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা সেখানে যান। ঝোপের ভেতর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনেরা গিয়ে মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন।

পুলিশের ধারণা, তিন দিন আগেই তাকে হত্যা করে কিংবা অন্য কোনোভাবে মৃত্যুর পর মরদেহটি সেখানে ফেলে রাখা হতে পারে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad