ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে ভোট: ইসি

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে ভোট: ইসি
Advertisement
Advertisement

দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শুরু হবে। শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad