নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আলোচনা,পুরস্কার বিতরণ,যাদুসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভাকাশ ইশারার ৩ যুগপুর্তি পালিত হয়েছে। শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিক স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর২ আসনের সংসদ সদস্য মো : জাহান্দার আলী মিয়া এমপি।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন শুভাকাশ ইশারার কার্যকরী সভাপতি কাজল খান,সাধারণ সম্পাদক জুম্মান হোসেন, কোষধ্যক্ষ রফিকুল মাসুম,খসরুজ্জামান,মোস্তাফিজ টুটুলশ অন্যান্যরা।

এ সময় স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট যাদু শিল্পী এডভোকেট মাসুদুর রহমান ও বিশিষ্ট নাট্যকার পরিচালক মহিদুল মহিমকে সংবর্ধনা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল যাদু ও সংগীত পরিবেশনা।

বক্তারা সংগঠনের দীর্ঘ পথচলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সংস্কৃতি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, ৩৬ বছরের পথচলায় শুভাকাশ ইশারার সাংগঠনিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad