Author: টাইমস রিপোর্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে কোনো ম্যাচে উপস্থিত না থাকলেও গ্র্যান্ড ফাইনাল দিয়েই বিশ্বকাপে তার প্রথম উপস্থিতি হবে। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ হিসেবে শেষ হবে। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে আয়োজনের সক্ষমতা প্রদর্শনের জন্য এর চেয়ে উপযুক্ত সমাপ্তি আর হতে পারে না।’ লেভিট জানান, শুক্রবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন ট্রাম্প। গত জুনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছিলেন,…

Read More

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে…

Read More

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শহিদুল আলমের স্ত্রী ফাতেমা বেগমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার লুটের পর হত্যার ঘটনায় হাসিনা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ২৫ জুন চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ফাতেমা বেগম। এর আগে, একটি প্রতারক চক্র তাকে অজ্ঞান করে তার গলা ও হাতের স্বর্ণালংকার লুট করে শহরের নদীপাড় এলাকার একটি ময়লার পট্টিতে ফেলে রেখে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায়…

Read More

মাগুরা ও ঝিনাইদহে আলাদা ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। মাগুরার সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মঠবাড়ী গ্রামে মামাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে হুজাইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। সে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মো. টিটুল বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে হুজাইফা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর জানতে পারেন, বাড়ির পাশের নির্মাণাধীন বাইপাস সড়ক প্রশস্তকরণের জন্য খনন করা গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী মো. ইমরান মীর জানান, পাশের একটি ভবনে কাজ করার সময় তিনি দেখতে পান এক শিশু হুজাইফাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।…

Read More

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী ইসলামপুর এলাকা থেকে সাদিকুলকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী ইসলামপুর এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছে জাল পাসপোর্ট রয়েছে। খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া মডেল থানাকে জানায়। পরে তথ্যের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ১৩টি জাল…

Read More

সাভারের হেমায়েতপুরে চলন্ত একটি নোয়া (মাইক্রোবাস) গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনে সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হেমায়েতপুরের পাশে আলমনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, গাবতলী থেকে সাভারগামী একটি নোয়া মাইক্রোবাস আলমনগর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত গাড়িটি সড়কের পাশে থামিয়ে দেন। এ সময় গাড়িতে থাকা সব আরোহী দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট…

Read More

শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণের বাইরে থাকা ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন) প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এই প্রকল্পের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়। মন্ত্রণালয় জানায়, শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে নেই—এমন ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। উপকারভোগীদের মধ্যে ৬০ শতাংশই নারী। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত এ প্রকল্পে প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বিশ্বব্যাংকের অনাপত্তির ভিত্তিতে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ ও ঢাকা আহছানিয়া মিশন সেবা দানকারী হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি স্বাক্ষর…

Read More

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়, বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অপসাংবাদিকতার সুযোগ তৈরি হবে। প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে হলে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, সংবাদপত্র শিল্পের মালিকদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যম শিল্পে বিনিয়োগ অব্যাহত রাখতে রাষ্ট্রকে কার্যকর নীতিগত…

Read More

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ১৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানার শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় রাত ১২ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার সাতটি ট্রলিং জাল ও ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৩ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল, মাছ ও আটককৃত জেলেদের…

Read More

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হক(৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও দুইজন কৃষক। বৃহস্পতিবার দুপুরে ধর্মচাকী বোরিং মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সাহারুল ইসলাম ও সাইফুল ইসলাম। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তারা সবাই ধর্মচাকী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, নুরুল হক, সাহারুল ও সাইফুল তিনজন ধর্মচাকী বোরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের পাশে কাজ করছিলেন। কাজ শেষে তারা হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাঠের লোকজন তাদেরকে উদ্ধার করে। এদের মধ্যে নুরুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য…

Read More