মেহেরপুরে চুরি ও পকেটমার মার সন্দেহে ৬ নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করে কর্মরত আনছার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। আটকৃতরা হলেন- রহিমা (৩৫), আফরোজা (৬০), মনোয়ারা (১৮), ১৭ বছর বয়সী দুইজন এবং ১৬ বছর বয়সী একজন কিশোরী। পুলিশ জানায়, তাদের বাড়ি জামালাপুর জেলায়। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন তারা। হাসপাতালের ভূক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী জান্নাতুল খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন। সকালের দিকে তাকে দেখতে আসে তার আত্মীয় রনি খাতুন। সঙ্গে ছিলো ২ বছর বয়সী এক শিশু। শিশুটিকে নিয়ে হাসপাতালের লিফটে ৬তলা থেকে…
Author: টাইমস রিপোর্ট
মেহেরপুর শহরের ওয়াবদারমোড় এলাকায় বাস উল্টে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসছিলো। শহরের ওয়াবদারমোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিলো। এ সময় বাসটি একটি ইজিবাইককে জায়গা দিতে গিয়ে পাশের কেটি ডোবার মধ্যে পড়ে যায়। এতে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫), প্রিয়া খাতুন (১৮), সদর উপজেলার আশরাফুর, গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের…
সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া পেজ ও গ্রুপ পরিচালনার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণার ফাঁদে না পড়তে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অসংখ্য ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রয়েছে বলে। প্রতারক চক্রগুলো সাধারণত ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিসকাউন্ট’ বা ‘এয়ার টিকিট অফার’ নামে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে থাকে। এ ছাড়া ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব চক্র বিমানের নাম ও পরিচয় ব্যবহার করে সস্তায় টিকিট…
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম । তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে সরকার আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে জাতীয় বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১–২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তায় মহাসড়কে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা বাস্তবায়ন করছে। তিনি জানান, ‘সেইফ…
মাদারীপুরে লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাট জেলার রামপাল এলাকা থেকে নিহত লামিয়ার শশুরবাড়ির আত্মীয়ের বাসা থেকে মঙ্গলবার রাত ২ টা ৩০ মিনিটের দিকে লামিয়ার শশুর খোকন বেপারী (৫০), ননদ রিংকি বেগম(২৫) ও ননদ লিমা (২৮)কে আটক করা হয়। গত ১৩ জুলাই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসনকান্দি গ্রামে লামিয়ার শশুরবাড়ি খোকন বেপারীর বাড়িতে পারিবারিক কলহের জেরে বিষাক্ত দ্রব্য সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করলে ১৫ জুলাই লামিয়া মারা যায়। এ ঘটনায় লামিয়ার মা নাসিমা বেগম ৫ জনকে আসামী করে মাদারীপুর সদর মডেল থানায় হত্যা মামলা…
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার মেয়ে মিম খাতুন ও ভাতিজি আশা খাতুন । চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ একরামুল হোসাইন জানান, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়ে ছিলো। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে…
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে একাধিক মার্কিন সেনা নিহত হওয়ার পর ইরানকে এর ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এটি মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়গুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। রয়টার্সের খবরে জানা যায়, গত সপ্তাহে নিহতের ঘটনায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও একজন সেনার উদ্ধার হওয়া মরদেহের অবশিষ্টাংশ পরীক্ষা করা হচ্ছে। নিহতদের মধ্যে দুজন জর্ডানে মার্কিন সামরিক সদস্যদের লক্ষ্য করে ইরানের হামলায় প্রাণ হারান। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরান যখনই কোনো মার্কিন সেনাকে হত্যা করবে, সেই হত্যার…
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। সোমবার দেওয়া এ ঘোষণায় লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিকে কেন্দ্র করে নতুন করে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুথিদের ঘোষণার পর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা শক্তি প্রয়োগ করে এর জবাব দেবে। পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় সৌদি তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর ইঙ্গিতের মধ্যেই হুথিদের…
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে ২২ বছর বয়সী নারীকে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাফিউজ্জামান রবিন (২৪)কে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার রবিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষীখোলা গ্রামের। সোমবার সকালে ওই নারী ছাত্রাবাস থেকে পালিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন। পরে পুলিশ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের আড়ুয়াপাড়া ১ নম্বর মসজিদ ও ২ নম্বর স্কুলসংলগ্ন একটি বহুতল ভবনের নিচতলার দুই কক্ষের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ওই নারীকে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর চার দিন তাকে জোরপূর্বক আটকে রেখে শারীরিক নির্যাতন ও…
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের জন্য রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। বাকিংহাম প্যালেস রাজা তৃতীয় চার্লস ও অ্যান্ডি বার্নহ্যামের আনুষ্ঠানিক করমর্দনের ছবি প্রকাশ করেছে যা ‘কিসিং হ্যান্ডস’ নামে পরিচিত একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজপ্রাসাদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। গত সপ্তাহে ক্ষমতাসীন লেবার পার্টির নেতা হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন বার্নহ্যাম। লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে তিনি ছিলেন একমাত্র প্রার্থী। এর মধ্য দিয়ে তিনি গত এক দশকে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হলেন। দুই বছর আগে লেবার পার্টির নিরঙ্কুশ নির্বাচনী জয়ের পর কিয়ার স্টারমার রাজনৈতিক স্থিতিশীলতা…

