Author: টাইমস রিপোর্ট

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট-সুনামগঞ্জ সীমান্তবর্তী দুটি পয়েন্টে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এই দুটি পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়ার কিছু এলাকা এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার কয়েকটি এলাকার ২১টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে…

Read More

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হলো। নিহতরা হলেন শাহিন (২৪) ও তার ভাগনি হাফসা আক্তার (৮)। বৃহস্পতিবার রাত ১টার দিকে হাফসা এবং শুক্রবার সকাল ৬টার দিকে শাহিন মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ ফাহিমা বর্তমানে ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। এর আগে, মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর ভাটারার নতুনবাজার ১০০ ফিট সড়কের একটি…

Read More

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় টানা ১৩তম রাতের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতভর চালানো এসব হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের কাছে অন্তত চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। একই সময়ে দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, খুজেস্তান প্রদেশের আন্দিমেশক…

Read More

বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যে ওপর নতুন করে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র । শুক্রবার থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব পণ্যই নতুন শুল্কের আওতায় আসবে। তবে তেল-গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং কয়েকটি খাতকে এ শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১৮টি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্কহার ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ…

Read More

ভারতের কেন্দ্রীয় সরকারের আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে অবশেষে আমি অনশন ভেঙেছি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য ব্যক্তিগতভাবে এসে কিংবা চিঠির মাধ্যমে আমাকে অনশন ভাঙার অনুরোধ জানান। মূলত বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত।’ এ সিদ্ধান্তের আগে দিনভর সরকারের উচ্চপর্যায়ে…

Read More

নোয়াখালীর সেনবাগে বৃষ্টির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের বাসিন্ধা। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইমুড়ী থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফেরার পথে মুষলধারে বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন আল আমিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম সরকার জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া…

Read More

‎ফরিদপুরের সালথায় ৩য় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকত মিয়া (৩৮) নামে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাসার মিঞা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। ‎ ‎দণ্ডপ্রাপ্ত শওকত মিয়া ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে। ‎ ‎মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ মে বিকেলে সালথা উপজেলার…

Read More

বরগুনার বামনায় মাকসুদা নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাকসুদা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে। বুধবার রাত ১০টার দিকে বাড়ির পিছনের লেবু গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় ৬ বছরের বড় ভাই রবিউলের সাথে প্রতিবেশীর বাসায় পড়তে যায় মাকসুদা। পরে ভাই একাই বাড়ি ফিরে আসলেও পাওয়া যায়নি মাকসুদাকে। পরিবার ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পর, রাতে বাড়ির পেছনে একটি লেবু গাছের নিচে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মাকসুদার বাবা মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের কারো সাথে কোনো শত্রুতা নেই, কে হত্যা করবে আমার মেয়েকে…

Read More

নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষিকার বাসায় প্রাইভেট পড়তে গিয়ে ৭ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী প্রতিদিনের মতো বুধবার সকালে তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সে সময় শিক্ষিকা বাড়িতে উপস্থিত ছিলেন না। শিক্ষার্থী দরজায় কড়া নাড়লে শিক্ষিকার বাবা সিএনজিচালক কামাল উদ্দিন দরজা খুলে দেন। পরে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে এবং কাউকে বললে পরিণতি খারাপ হবে বলে…

Read More

যশোরে একটি বাড়িতে হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি জিতু (৩৫) নিহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার রাত ১১টার দিকে যশোর শহরের বারান্দী পাড়া ফুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জিতুর ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন শুকরান বেগম (৫২) ও তার ছেলে সুমন হোসেন (২৮)। তারা যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত শুকরান বেগমের অভিযোগ, বুধবার রাতে জিতু জোর করে তাদের বাড়িতে প্রবেশ করে সুমনের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি সুমনের ওপর হামলা চালান। ছেলেকে রক্ষা করতে গেলে…

Read More