বরগুনায় ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বরগুনায় ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বরগুনার বামনায় মাকসুদা নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাকসুদা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে।

বুধবার রাত ১০টার দিকে বাড়ির পিছনের লেবু গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় ৬ বছরের বড় ভাই রবিউলের সাথে প্রতিবেশীর বাসায় পড়তে যায় মাকসুদা। পরে ভাই একাই বাড়ি ফিরে আসলেও পাওয়া যায়নি মাকসুদাকে। পরিবার ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পর, রাতে বাড়ির পেছনে একটি লেবু গাছের নিচে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মাকসুদার বাবা মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের কারো সাথে কোনো শত্রুতা নেই, কে হত্যা করবে আমার মেয়েকে আমি জানিনা।’

খবর পেয়ে রাতেই বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা ঘটনাস্থল পরিদর্শন করেন। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad