চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা সদরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত বিশ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে সরোজগঞ্জ বাজারে পৌছালে একটি আলমসাধুকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসযাত্রী আহত হন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad