গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ 

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ 
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)।

জানা যায়, রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটি অজ্ঞাতনামা বাস তাদের পিছন থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

আহতদের মধ্যে জাহিদ মোল্লা (৫০) ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়দুল কাজী দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad