আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর

আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর
আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা ও আশিয়া আশরাফ মহিলা মাদ্রাসাতে হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আশুলিয়ার শ্রীপুরে ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মার্কেট দখল নিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মাদ্রাসায় থাকা নগদ অর্থ লুটপাট এবং সিসিটিভি কন্টোলার নিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার আসরের নামাজের পর আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা ও আশিয়া আশরাফ মহিলা মাদ্রাসাতে এ হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বিকালে মাদ্রাসার পেছনের দিক দিয়ে শতাধিক মানুষ হেলমেট ও মাস্ক পরে দেশীয় অস্ত্র ও লাঠি হাতে মাদ্রাসার ভেতরে প্রবেশ করেন। পরে বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। খবর দেওয়া হলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা লিটন গাজী জানান, ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে একটি গ্রুপ হামলা চালিয়েছে। তারা ক্যাশে থাকা নগদ অর্থ, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে যায়। এ ছাড়া বিভিন্ন কক্ষসহ আসবাবপত্র, কম্পিউটার ও গ্লাস ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসান, হুমায়ুন এবং ছোট জাকির পুরো মাদ্রাসায় হামলা ও লুটপাট চালিয়েছে। ট্রাস্টি বোর্ড নিয়ে কোনো ঝামেলা নেই। কারণ এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে।

ঘটনার বিষয়ে ওসি তরিকুল ইসলাম জানান, ‘আমি বর্তমানে ঢাকায় একটি মিটিংয়ে আছি। খবর জানতে পেয়েছি। ট্রাস্টি বোর্ড পরিচালনা নিয়ে ও মাদ্রাসার সামনে কিছু দোকানের দখল নিয়ে এই ঝামেলা হতে পারে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad