জিয়া হত্যা: মোজাফফর মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার

জিয়া হত্যা: মোজাফফর মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার
মোজাফফর হোসেন। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

এ ছাড়া আসামিকে হেফাজতে নিয়ে দুদিন জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। আসামি সেনা হেফাজতে থাকবেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এর আগে, মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আগামী ২৩ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি গত ৪৫ বছর ধরে পলাতক  মেজর (অব.) মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রসিকিউশনের মতে, মানবতাবিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

আওয়ামী লীগের শাসনামলে সারাদেশে যখন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যকার যোগসাজশ তদন্ত সংস্থা পেয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধ ছাড়াও এক এগারো-এর সঙ্গে মোজাফফরের সংশ্লিষ্টতা আছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad