নেত্রকোনায় সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ১

নেত্রকোনায় সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ১
Advertisement
Advertisement

নেত্রকোনায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী।

বৃহস্পতিবার সকালে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক জেলার বারহাট্টা উপজেলার আমির হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নেত্রকোনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ৪ যাত্রী নিয়ে মোহনগঞ্জ যাচ্ছিল। পথে কান্দুলিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়।

এসময় গুরুতর আহত অপর তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যান।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad