অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনে গড়মিল: ডিএমপি কমিশনারের

অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনে গড়মিল: ডিএমপি কমিশনারের
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর দুইমাসের পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, নগরের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশি পোশাকের বাইরে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। এতে চুরি ও ছিনতাইয়ের মত ঘটনা কমেছে বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি একাধিক পুলিশ সদস্যের আত্মহত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নতি ও চাপ কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যক্তিগত কোনো কারণে কেউ মানসিক চাপে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সাহায্য নেওয়ারও আহ্বান জানান তিনি।

এ ছাড়া রাজধানীর থানা গুলোতে অফিসার্স ও ফোর্স ব্যারাক আধুনিকায়নে নজর দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad